TMM Diploma Brochure
Diploma Programme 2026
Diploma in
ক্রিটিক্যাল সোশ্যাল থট
অ্যান্ড ইসলামিক ট্র্যাডিশন
Critical Social Thought & Islamic Tradition
বাংলা মুসলিম মানসকে ইসলামি জ্ঞানতত্ত্ব ও পশ্চিমা সামাজিক চিন্তার গভীর বিশ্লেষণে সজ্জিত করতে বাংলাদেশের প্রথম সমন্বিত বুদ্ধিবৃত্তিক ডিপ্লোমা প্রোগ্রাম।
১ বছর মেয়াদী ২টি সেমিস্টার 100% অনলাইন লাইভ ও রেকর্ডেড ক্লাস অফিশিয়াল সার্টিফিকেট পেইড ইন্টার্নশিপ সুযোগ
0
মোট ক্লাস
0
ক্রেডিট
0+
বিশেষজ্ঞ ইন্সট্রাক্টর
0
মডিউল
0
বছর সময়কাল
At a Glance
একনজরে ডিপ্লোমা
Programme Overview
ডিপ্লোমা সম্পর্কে
বাংলাভাষী মুসলিমদের বুদ্ধিবৃত্তিক বিকাশের লক্ষ্যে ‘দ্য মুসলিম মাইন্ডস’-এর উদ্যোগে এই বিশেষ ডিপ্লোমা প্রোগ্রামটি প্রণয়ন করা হয়েছে। এই সমন্বিত কারিকুলামে লজিক, ইসলামি আইন ও ট্র্যাডিশন, পশ্চিমা দর্শন, সমকালীন ভূরাজনীতি এবং বাংলাদেশের ইতিহাসকে একসূত্রে গাঁথা হয়েছে। এখানে কেবল তাত্ত্বিক পাঠ নয়, বরং ইসলামি বিশ্ববীক্ষা ও পশ্চিমা সামাজিক চিন্তার একটি গভীর, তুলনামূলক ও সমালোচনামূলক বিশ্লেষণের পাঠদান করা হবে; যেন শিক্ষার্থীরা সমকালীন বাস্তবতাকে নিজস্ব বুদ্ধিবৃত্তিক কাঠামোতে পাঠ করতে সক্ষম হন।
S1
সেমিস্টার ১
52 Classes | 6 Credits
লজিক ও এপিস্টেমোলজি ইসলামিক ট্র্যাডিশন সোশ্যাল থট
S2
সেমিস্টার ২
48 Classes | 6 Credits
মডার্নিটি ও মতাদর্শ আন্তর্জাতিক সম্পর্ক বাংলাদেশ স্টাডিজ
সেমিস্টার ১
Module A লজিক, এপিস্টেমোলজি ও ভাষা
০১লজিক ও যুক্তির সঠিক কাঠামোর প্রাথমিক পাঠ
০২এরিস্টটলীয় লজিক এবং আরোহী ও অবরোহী যুক্তি পদ্ধতি
০৩লজিক্যাল ফ্যালাসি — যুক্তির সাধারণ ভুলসমূহ চিহ্নিতকরণ
০৪জ্ঞানতত্ত্ব বা এপিস্টেমোলজি এবং জ্ঞানের উৎসসমূহ
০৫ওহি ও বুদ্ধির সম্পর্ক এবং ইসলামি জ্ঞানতত্ত্বের ভিত্তি
০৬ভাষা ও চিন্তা এবং সিগমুন্ড ফ্রয়েডের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ
০৭জাক লাকা এবং মানুষের অবচেতন মন ও ভাষার সম্পর্ক
০৮বিজ্ঞানের দর্শন: সায়েন্টিজম, এম্পিরিসিজম, অবজেক্টিভিটির ধারণা
০৯ডি-ওয়েস্টার্নাইজেশন এবং বিউপনিবেশায়ন
১০থট এক্সপেরিমেন্ট
১১মানবাধিকারের রাজনৈতিক দর্শন ও প্রেক্ষাপট
১২ইউনিভার্সাল হিউম্যান রাইটস বনাম সাংস্কৃতিক সার্বভৌমত্ব
১৩কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদের মনস্তত্ত্ব
১৪বই কিভাবে পড়তে হয়?
Module B ইসলামী ট্র্যাডিশন ও শাস্ত্রীয় ইতিহাস
১৫ইসলামের ইতিহাস: নববী যুগ থেকে বর্তমান — সিরাত, খুলাফায়ে রাশেদা, উমাইয়া, আব্বাসী, উসমানি খিলাফাহ
১৬আকিদার তিনটি ধারা: আশারি, মাতুরিদি ও আছারি — ইতিহাস, বিবর্তন, পার্থক্য, প্রবক্তাগণ
১৭চার মাজহাব, আহলে হাদিস ও সালাফিজমের উসুল, ইতিহাস ও প্রধান ফকিহগণ
১৮সুফিবাদ, জামায়াতে ইসলাম, দাওয়াতে তাবলীগ, ইখওয়ানুল মুসলিম, বেরলভী, দেওবন্দ, সালাফি মুভমেন্ট, জিহাদিস্ট ফ্যাকশন্স
১৯ইসলামী আইন ও সংবিধানের দর্শন: সেক্যুলার ল, তুলনামূলক পর্যালোচনা, বাংলাদেশের আইনি কাঠামো
২০সিয়াসাহ: ইসলামের রাজনৈতিক কাঠামো, আধুনিক জাতিরাষ্ট্রে ইসলাম, সংখ্যালঘু প্রশ্ন
২১ইবনে তাইমিয়া, গাজালী, শাহ ওয়ালিউল্লাহ ও নদভী প্রমুখ
২২ইবনে খালদুন: আসাবিয়া তত্ত্ব, সভ্যতার উত্থান-পতন
২৩ইসলামী অর্থনীতি: মুদ্রা, ব্যাংকিং, ইসলামী ফিন্যান্স, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় প্রয়োগ
২৪তুলনামূলক ধর্মতত্ত্ব ও অন্যান্য ধর্মসমূহ
২৫জ্ঞানের ইসলামায়ন, মুসলিম ডিকলোনিয়াল থট, নিও ইসলামিস্ট রেভোলিউশনারি থট
২৬ইসলামিজম, পোস্ট ইসলামিজম, তালাল আসাদ ও সেকুলারিজম
২৭ওয়ায়েল হাল্লাক: আধুনিক রাষ্ট্র ও ইসলামী আইন
২৮ইসলামিক অ্যাসথেটিকস (নন্দনতত্ত্ব), ‘মুসলিম’ এথেইজম
Module C সোশাল থট
২৯প্রোটেস্ট্যান্ট রিফর্মেশন: আধুনিক ইউরোপের জন্ম ও ধর্মীয় সংস্কারের রাজনীতি
৩০নৈতিকতার থিওরি (১): ভার্চু এথিক্স — অ্যারিস্টটল থেকে সমকাল
৩১নৈতিকতার থিওরি (২): ডিওন্টোলজি — কান্ট ও কর্তব্যের নৈতিকতা
৩২নৈতিকতার থিওরি (৩): ইউটিলিটারিয়ানিজম — বেন্থাম ও মিলের উপযোগবাদ
৩৩সাবজেক্টিভিটি (১): রেনে ডেকার্ত ও আধুনিক ‘আমি’ বা সচেতন সত্তার উদয়
৩৪সাবজেক্টিভিটি (২): কান্ট, হেগেল, সার্ত্র ও ‘আমি’ সত্তার বিবর্তন
৩৫অস্তিত্ববাদ: কিয়ার্কেগার্ড, সার্ত্র ও কামুর জীবনদর্শন
৩৬নিহিলিজম: অর্থহীনতার সংকট
৩৭বলশেভিক বিপ্লব: মার্ক্সীয় চিন্তা ও রুশ বিপ্লবের আদর্শিক ভিত্তি
৩৮আন্তোনিও গ্রামশি: হেজিমনি ও বুদ্ধিজীবীদের ভূমিকা
৩৯লুই আলথুসার: আইডিওলজি ও স্টেট অ্যাপারেটাস
৪০মিশেল ফুকো: ডিসকোর্স, ক্ষমতা ও নলেজ প্রোডাকশন, ক্ষমতার ভাষা
৪১কালচারাল পলিটিক্স ও মরালিটি
৪২স্ট্রাকচারালিজম, পোস্ট-স্ট্রাকচারালিজম, পোস্ট-হিউম্যানিজম, ট্রান্সহিউম্যানিজম, ট্রুথ ও পোস্ট-ট্রুথ
৪৩নারীবাদ
৪৪নিও লেফট ও সমকালীন বামপন্থী চিন্তা
৪৫সিভিল সোসাইটি, এনজিও-র রাজনীতি, বুরোক্রেসি, ওরিয়েন্টালিজম
সেমিস্টার ২
Module D মডার্নিটি ও মতাদর্শ
০১মডার্নিটি, এনলাইটেনমেন্ট ও রেনেসাঁ
০২সেকুলারিজমের ঐতিহাসিক বিবর্তন ও এর রাজনৈতিক লক্ষ্য
০৩লিবারেলিজম ও ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ
০৪নিও-লিবারেলিজম
০৫মার্কসবাদ
০৬ডারউইনিজম ও থিওরি অব ইভোলিউশন
০৭সোশ্যাল ডারউইনিজম ও আধুনিক জাতিরাষ্ট্রের গঠন
০৮উপনিবেশবাদ ও সাযুজ্যবাদ
০৯প্রাচ্যবাদ ও পশ্চিমা আধিপত্যের মেকানিজম
১০নেশন-স্টেট বা আধুনিক জাতিরাষ্ট্রের উদ্ভব ও সার্বভৌমত্ব
১১পুঁজিবাদ
১২মডার্নিটির ভবিষ্যৎ
Module E রাষ্ট্র, জাতি ও আন্তর্জাতিক সম্পর্ক
১৩আন্তর্জাতিক সম্পর্ক ও ভূ-রাজনীতির মৌলিক ধারণা
১৪দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি
১৫ভারত: আঞ্চলিক আধিপত্য ও প্রতিবেশী কূটনীতি
১৬চীন
১৭মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি: সাইকস-পিকো, তেল-রাজনীতি ও প্রক্সি ওয়ার
১৮ইউরোপের ভূ-রাজনীতি ও ইউরোপীয় ইউনিয়ন
১৯জাতিসংঘ: বিশ্বশান্তি রক্ষা বনাম পরাশক্তির ক্ষমতাচর্চা
২০ব্রিকস: বহুমেরু বিশ্বব্যবস্থা ও পশ্চিমা আধিপত্যের বিকল্প
২১ডলার ও পেট্রোডলার: বৈশ্বিক অর্থনীতিতে আমেরিকার নিয়ন্ত্রণ মেকানিজম
২২ফেডারেল রিজার্ভ সিস্টেম: মুদ্রানীতির রাজনীতি ও বৈশ্বিক প্রভাব
২৩ডি-ডলারাইজেশন: অর্থনৈতিক সমীকরণ বদলের বর্তমান প্রবণতা
২৪ডানপন্থার বৈশ্বিক উত্থান (পর্ব ১): আমেরিকা ও ইউরোপে নব্য রক্ষণশীলতা
২৫ডানপন্থার বৈশ্বিক উত্থান (পর্ব ২): এশিয়া ও অন্যান্য অঞ্চলে এর প্রভাব
২৬ইরান, বলশেভিক বিপ্লব, ফরাসি বিপ্লব: বুদ্ধিবৃত্তিক পটভূমি ও রুশো
২৭প্রাচীন সভ্যতাসমূহ
Module F বাংলাদেশ স্টাডিজ
২৮বাংলা ও বাঙালির উৎপত্তি: মুসলিমদের অবদান
২৯সুলতানী আমল থেকে উপনিবেশের সময়কাল: জান্নাতাবাদ থেকে দরিদ্রতায় রূপান্তর
৩০বাঙালি জাতীয়তাবাদ: বেঙ্গল রেনেসাঁস ও হিন্দু জাতীয়তাবাদের উত্থান
৩১বাংলা ভাষা ও সংস্কৃতির বিবর্তন: ভাষার সংস্কৃতায়ন, বাবু কালচার ও বাংলা সাহিত্যে ইসলাম-বিদ্বেষ
৩২৪৭ ও দেশপ্রাপ্তি: মুসলিম জাতীয়তাবাদ, হিন্দু সাম্প্রদায়িকতা ও দেশ ভাগ
৩৩৪৭ থেকে ৭১: পাকিস্তান প্রশ্ন — একটি নিরপেক্ষ দৃষ্টিকোণ
৩৪একাত্তর প্রশ্ন: প্রেক্ষাপট, ঘটনাক্রম, পক্ষ-বিপক্ষসমূহ, ঐতিহাসিক দায়
৩৫৪৭-এর দেশবিভাগ, মুসলিম জাতীয়তাবাদ, বাংলাদেশী জাতীয়তাবাদ
৩৬বাংলাদেশের সংবিধান ও সরকার ব্যবস্থা
৩৭বাংলাদেশের অর্থনীতি ও সমাজ
৩৮বাংলাদেশে বামপন্থা, কালচারাল পলিটিক্স, সংখ্যালঘু প্রশ্ন
৩৯বাংলাদেশের ভূপ্রকৃতি ও ভূরাজনীতি
৪০উপমহাদেশ ও বাংলাদেশে ইসলামের আগমন
৪১বাংলাদেশের পাওয়ার ডাইনামিক্স ও রাজনৈতিক দলসমূহ
৪২বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থা
Faculty
ইন্সট্রাক্টরগণ
17 Scholars, Researchers & Intellectuals
ইমরান রাইহান
ইমরান রাইহান
ইতিহাস গবেষক, লেখক এবং কলামিস্ট
আবদুল্লাহ আল মাসউদ
আবদুল্লাহ আল মাসউদ
আলিম, লেখক, অনুবাদক
হোসাইন শাকিল
হোসাইন শাকিল
লেখক, অনুবাদক
মাহমুদ সিদ্দিকী
মাহমুদ সিদ্দিকী
আলিম, লেখক, অনুবাদক
আম্মারুল হক
আম্মারুল হক
আলিম, লেখক, অনুবাদক
ডা. শামসুল আরেফীন শক্তি
ডা. শামসুল আরেফীন শক্তি
চিকিৎসক, ইসলামী চিন্তাবিদ, লেখক, সম্পাদক
ফয়সাল আহমেদ
ফয়সাল আহমেদ
সম্পাদক, প্রাবন্ধিক
নাইম হাসান
নাইম হাসান
আলিম, শিক্ষক
মনোয়ার শামসী সাখাওয়াত
মনোয়ার শামসী সাখাওয়াত
লেখক, গবেষক
জগলুল আসাদ
জগলুল আসাদ
লেখক, সম্পাদক
ডা. রাফান আহমেদ
ডা. রাফান আহমেদ
লেখক, চিন্তক
ড. তানজিন দোহা
ড. তানজিন দোহা
শিক্ষক, ইউনিভার্সিটি অফ পিটসবার্গ
খালিদ মুহাম্মাদ সাইফুল্লাহ
খালিদ মুহাম্মাদ সাইফুল্লাহ
আলিম, লেখক
আশ
আহমাদ শাব্বির
ইন্সট্রাক্টর, The Muslim Minds
তরিকুল হুদা
তরিকুল হুদা
চিন্তক, রাজনৈতিক তাত্ত্বিক
রাকিবুল হাসান
রাকিবুল হাসান
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক
ইমরুল হাসান
ইমরুল হাসান
লেখক, ক্রিটিক
জাকারিয়া মাসুদ
জাকারিয়া মাসুদ
লেখক, অনুবাদক
Course Details
কোর্সের খুঁটিনাটি
💻
ক্লাসের মাধ্যম
ক্লাস অনলাইনে গুগল মিটে লাইভ হবে। পরবর্তীতে প্রতিটি ক্লাসের রেকর্ডেড ভিডিও প্রদান করা হবে।
🕒
সময়সূচি
প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৯:০০ টা থেকে ১১:০০ টা পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে।
🎓
ভর্তির যোগ্যতা
এইচএসসি, মাদ্রাসার সমমান এবং এর ওপরের যে কেউ আবেদন করতে পারবেন। একটি MCQ বা প্রাথমিক অ্যাসেসমেন্ট পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে।
📜
মূল্যায়ন ও সনদ
পুরো ডিপ্লোমাটি মোট ১৫ ক্রেডিটের। প্রতিটি সেমিস্টারে ৬ ক্রেডিট করে মোট ১২ ক্রেডিট এবং বাকি ৩ ক্রেডিট একটি রিসার্চ রিপোর্ট (Capstone Paper) ও চূড়ান্ত পরীক্ষার জন্য নির্ধারিত। নিয়মিত মূল্যায়ন শেষে সফলদের TMM-এর অফিশিয়াল সার্টিফিকেট প্রদান করা হবে।
Fee Structure
ভর্তি ও বেতন কাঠামো
Admission Fee
১,০০০
টাকা
একবার — ভর্তির সময়
Monthly Tuition
৫০০
টাকা / মাস
প্রতি মাসে পরিশোধযোগ্য
Exam Fee
৫০০ × ২
টাকা প্রতি পরীক্ষা
দুইটি সেমিস্টার পরীক্ষা — মোট ১,০০০ টাকা
সম্পূর্ণ ১ বছরে আনুমানিক মোট খরচ
(ভর্তি + ১২ মাস বেতন + ২ পরীক্ষা ফি)
৮,০০০ টাকা
Why Join
কেন এই ডিপ্লোমা?
০১
পশ্চিমা আধুনিকতা ও ইসলামি চিন্তার তুলনামূলক বিশ্লেষণের সক্ষমতা অর্জন
০২
সমকালীন বৈশ্বিক রাজনীতি ও ভূ-রাজনৈতিক পরিবর্তন বোঝার গভীর দক্ষতা
০৩
বাংলাদেশ ও বাঙালি মুসলিমের ইতিহাস নিয়ে গভীর ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি
০৪
ইসলামী জ্ঞানতত্ত্ব ও সমালোচনামূলক চিন্তার সমন্বিত বুদ্ধিবৃত্তিক কাঠামো
০৫
যুক্তি, ভাষা ও দার্শনিক বিশ্লেষণের ব্যবহারিক দক্ষতা
০৬
বাংলাদেশে ইসলামী বুদ্ধিবৃত্তিক আন্দোলনের একজন সক্রিয় অংশীদার হওয়ার সুযোগ
Recognition & Facilities
কোর্স মূল্যায়ন, স্বীকৃতি ও বিশেষ সুবিধা
📜 অফিশিয়াল গ্র্যাজুয়েশন সার্টিফিকেট
অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন পরীক্ষার সমস্ত শর্তাবলি পূরণ সাপেক্ষে যেসকল শিক্ষার্থী সফলভাবে কোর্সটি সম্পন্ন করতে পারবেন, তাদের প্রত্যেককে ‘দ্য মুসলিম মাইন্ডস’-এর পক্ষ থেকে মূল সার্টিফিকেট প্রদান করা হবে। তাঁরা হবেন এই বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্মের প্রথম ব্যাচের গ্র্যাজুয়েট।
💼
পেইড ইন্টার্নশিপ
ব্যাচের শীর্ষ ২ জনকে ‘দ্য মুসলিম মাইন্ডস’-এ রিসার্চ ফেলো বা টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে পেইড ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে।
♾️
আজীবন অ্যাক্সেস
কোর্সের সমস্ত রেকর্ডিং এবং রিডিং ম্যাটেরিয়ালসের ওপর গ্র্যাজুয়েটদের আজীবন (Lifetime) অ্যাক্সেস থাকবে।
🎓
উচ্চশিক্ষায় মেন্টরশিপ
সোশ্যাল সায়েন্স, ইসলামিক স্টাডিজ বা ফিলোসফিতে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্যানেল স্কলারদের পক্ষ থেকে রেফারেন্স লেটার ও মেন্টরশিপ সাপোর্ট দেওয়া হবে।
🎟️
ভবিষ্যৎ কোর্সে বিশেষ ছাড়
ভবিষ্যতে TMM-এর যেকোনো পেইড কোর্স, কর্মশালা বা ইভেন্টে (অফলাইন/অনলাইন) গ্র্যাজুয়েটদের জন্য ৩০% বিশেষ ছাড় থাকবে।
🏆 শীর্ষ ৫ জন গ্র্যাজুয়েটের জন্য বিশেষ মেধা পুরস্কার
১ম স্থান
অ্যামাজন কিন্ডেল পেপারহোয়াইট (Amazon Kindle Paperwhite), ভবিষ্যৎ গবেষণার জন্য ১৫,০০০ টাকার রিসার্চ ফান্ড, ‘TMM মেরিট স্কলারশিপ’ (সম্পূর্ণ কোর্স ফি রিফান্ড) এবং রকমারি থেকে ৫,০০০ টাকার বুক গ্রান্ট।
২য় স্থান
ভবিষ্যৎ গবেষণার জন্য ১২,০০০ টাকার রিসার্চ ফান্ড, ‘TMM মেরিট স্কলারশিপ’ (সম্পূর্ণ কোর্স ফি রিফান্ড) এবং রকমারি থেকে ৫,০০০ টাকার বুক গ্রান্ট।
৩য় স্থান
ভবিষ্যৎ গবেষণার জন্য ১০,০০০ টাকার রিসার্চ ফান্ড, ‘TMM মেরিট স্কলারশিপ’ (সম্পূর্ণ কোর্স ফি রিফান্ড) এবং রকমারি থেকে ৫,০০০ টাকার বুক গ্রান্ট।
৪র্থ স্থান
ভবিষ্যৎ গবেষণার জন্য ৮,০০০ টাকার রিসার্চ ফান্ড এবং রকমারি থেকে ৫,০০০ টাকার বুক গ্রান্ট।
৫ম স্থান
ভবিষ্যৎ গবেষণার জন্য ৫,০০০ টাকার রিসার্চ ফান্ড এবং রকমারি থেকে ৫,০০০ টাকার বুক গ্রান্ট।
ক্লাস শুরু: জুনের তৃতীয় সপ্তাহ থেকে
আসন সংখ্যা: সর্বোচ্চ ১০০ জন
Application starting shortly ➔
FAQ
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
অ্যাপ্লাই করলেই কি কোর্সে জয়েন করা যাবে? +
না, শুধুমাত্র আবেদন করলেই ভর্তি হওয়া যাবে না। কোর্সের শৈক্ষিক মান ও নিবিড় তত্ত্বাবধান নিশ্চিত করতে প্রথম ব্যাচে শিক্ষার্থী সংখ্যা সুনির্দিষ্টভাবে ১০০ জনে সীমিত রাখা হয়েছে। আবেদন করার পর একটি প্রাথমিক মূল্যায়ন পরীক্ষার (MCQ) আয়োজন করা হবে, যার ফলাফলের ভিত্তিতেই চূড়ান্তভাবে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
ভর্তি পরীক্ষা বা প্রাথমিক মূল্যায়ন পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে? +
আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর সকল আবেদনকারীকে ইমেইল ও এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ, সময় এবং নিয়মাবলি জানিয়ে দেওয়া হবে। যেহেতু জুনের তৃতীয় সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে, তাই ধারণা করা যায় জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে অনলাইনে এই প্রাথমিক মূল্যায়ন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
প্রাথমিক মূল্যায়ন বা ভর্তি পরীক্ষার সিলেবাস কী হবে? +
এই পরীক্ষার জন্য সুনির্দিষ্ট কোনো মুখস্থনির্ভর একাডেমিক সিলেবাস নেই। মূলত আবেদনকারীর সাধারণ জ্ঞান, বিশ্লেষণ ক্ষমতা (Analytical ability), সমকালীন বিশ্ব নিয়ে জানাশোনা এবং বেসিক ইসলামিক জ্ঞান যাচাই করার জন্য বহুনির্বাচনি (MCQ) প্রশ্ন থাকবে। এর মূল উদ্দেশ্য হলো কোর্সের গভীর বিষয়বস্তুগুলো ধারণ করার মতো বুদ্ধিবৃত্তিক প্রস্তুতি আপনার আছে কি না, তা দেখা। তাই এটি নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই!
আমি কি চাকরি বা পড়াশোনার পাশাপাশি এই কোর্সটি করতে পারব? +
অবশ্যই! কোর্সটির ক্লাস রুটিন সেভাবেই সাজানো হয়েছে। ক্লাসগুলো প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৯:০০ টা থেকে ১১:০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে, যা চাকরিজীবী এবং নিয়মিত শিক্ষার্থীদের জন্য বেশ সুবিধাজনক।
পেমেন্ট কি কিস্তিতে (Installment) বা মাসে মাসে দেওয়ার সুযোগ আছে? +
হ্যাঁ, আপনার সুবিধার জন্য আমরা মাসিক কিস্তির ব্যবস্থা রেখেছি। ভর্তির সময় শুধুমাত্র অ্যাডমিশন ফি (১,০০০ টাকা) প্রদান করতে হবে। এরপর প্রতি মাসের শুরুতে ৫০০ টাকা করে মাসিক টিউশন ফি পরিশোধ করার সুযোগ রয়েছে।
কোর্সে অংশ নিতে কি আগে থেকে দর্শন বা ইসলামিক স্টাডিজ বিষয়ে পড়া থাকতে হবে? +
না, আগে থেকে কোনো প্রাতিষ্ঠানিক ব্যাকগ্রাউন্ড থাকার প্রয়োজন নেই। এইচএসসি (HSC), মাদ্রাসার সমমান বা এর ওপরের যেকোনো ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী আবেদন করতে পারবেন। আমাদের কারিকুলামটি একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত ডিজাইন করা হয়েছে।
এই ডিপ্লোমা সার্টিফিকেটের মান কেমন? এটি কি একাডেমিক ক্ষেত্রে কাজে আসবে? +
এটি ‘দ্য মুসলিম মাইন্ডস’ আয়োজিত একটি প্রাইভেট বুদ্ধিবৃত্তিক ডিপ্লোমা। এটি কোনো ইউজিসি (UGC) বা সরকারি বোর্ড অনুমোদিত সার্টিফিকেট নয়। তবে সামাজিক বিজ্ঞান, দর্শন বা ইসলামিক স্টাডিজে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য এই কোর্সের অর্জিত জ্ঞান, রেফারেন্স লেটার এবং গবেষণাপত্র (অ্যাসাইনমেন্ট) একটি অত্যন্ত শক্তিশালী পোর্টফোলিও হিসেবে কাজ করবে।