নতুন ডিপ্লোমা প্রোগ্রাম ২০২৬ শুরু হয়েছে! ক্রিটিক্যাল সোশ্যাল থট অ্যান্ড ইসলামিক ট্র্যাডিশন ডিপ্লোমা সম্পর্কে জানুন → নতুন ডিপ্লোমা প্রোগ্রাম ২০২৬ — ডিপ্লোমা সম্পর্কে জানুন →

আমাদের লক্ষ্য

আমাদের সম্পর্কে

 

‘দ্য মুসলিম মাইন্ডস’ (The Muslim Minds) হলো একটি বুদ্ধিবৃত্তিক ও গবেষণামূলক থিংক-ট্যাংক প্ল্যাটফর্ম। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে তথ্যের প্রাচুর্য থাকলেও প্রজ্ঞার অভাব রয়েছে। আধুনিক বিশ্বের চাকচিক্য আর বিভ্রান্তিকর মতাদর্শের ভিড়ে মুসলিম মনন আজ এক গভীর সংকটের মুখোমুখি। আমরা আবেগ দিয়ে প্রতিক্রিয়া জানাতে জানি, কিন্তু আদর্শিক ভিত্তি দিয়ে কোনো কিছু মোকাবিলা করার সক্ষমতা যেন দিন দিন হারিয়ে ফেলছি। বুদ্ধিবৃত্তিক এই শূন্যতা পূরণের সংকল্প নিয়েই আমাদের এই যাত্রা।

 

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

আমাদের পূর্বসূরিরা যখন বিশ্ব শাসন করেছিলেন, তখন তাঁদের হাতে কেবল তলোয়ার ছিল না, ছিল কলম আর কালজয়ী চিন্তাশক্তি। আজ আমরা সেই শেকড় থেকে বিচ্ছিন্ন।

দ্য মুসলিম মাইন্ডস-এর মূল লক্ষ্য হলো— সমকালীন দর্শন, রাজনীতি, সমাজতত্ত্ব এবং মনস্তত্ত্বকে ইসলামের চিরন্তন মানদণ্ডে ব্যবচ্ছেদ করা। আমরা বিশ্বাস করি, কেবল রক্ষণাত্মক অবস্থান বা আবেগ দিয়ে টিকে থাকা সম্ভব নয়। আমাদের প্রয়োজন এমন এক প্রজন্ম, যারা নিজের ধর্মকে জানবে এবং বর্তমান বিশ্বের ভাষা বুঝতে পারবে। যারা স্রেফ তথ্যের ভোক্তা হবে না, বরং হবে জ্ঞানের নির্মাতা।

আমাদের কাজের ক্ষেত্র

গভীর বিশ্লেষণ

সস্তা বা ভাইরাল বিষয়ের পেছনে না ছুটে সমকালীন জিওপলিটিক্স, ইতিহাস ও সমাজনীতির নির্মোহ, তাত্ত্বিক ও দীর্ঘমেয়াদী পর্যালোচনা।

মননশীল রসদ

তুরাস এবং মুসলিম চিন্তাবিদদের অ্যাকাডেমিক কাজগুলোকে আধুনিক রুচি ও ভাষায় নতুন প্রজন্মের সামনে তুলে ধরা।

বুদ্ধিবৃত্তিক লড়াই

কলোনিয়াল জ্ঞানকাঠামোর বাইরে গিয়ে নিজস্ব জ্ঞানতাত্ত্বিক স্বকীয়তা পুনরুদ্ধার করা এবং একজন মুসলিম কীভাবে নিজের বুদ্ধিবৃত্তিক অবস্থান পরিষ্কার রাখবে, তার গাইডলাইন তৈরি করা।

কাদের জন্য এই প্ল্যাটফর্ম?

আমাদের টার্গেট সেই সব সচেতন মানুষ, যারা হুজুগ ও আবেগের বাইরে গিয়ে নিজেদের চিন্তার জগতকে ইসলামের আলোয় পুনর্গঠন করতে চান। যারা মনে করেন, একজন মুসলিমের শ্রেষ্ঠত্ব কেবল তার ইবাদতে নয়, তার গভীর পর্যবেক্ষণ আর প্রজ্ঞাতেও ফুটে ওঠা উচিত।