আসিফ আদনান

আসিফ আদনান

Guest Speaker

Articles: 1 Videos: 0

আসিফ আদনান একজন ইসলামী লেখক, গবেষক, এক্টিভিস্ট। তিনি দ্বীনে আসেন ২০১৩ তে। শাপলার আন্দোলন উনার চিন্তার মোড় ঘুরিয়ে দেয়। তিনি সেন্ট জোসেফ স্কুল, নটরডেম কলেজে পড়েছেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স-মাস্টার্স করেন। এরপর মালেশিয়ার IIUM এ তিনি আরেকটি মাস্টার্স করে সেখানেই পিএইচডি করছেন। বাংলাদেশের ইসলামপন্থায় আসিফ আদনানের ভালো কিছু ভূমিকা আছে। ২০১৩ এর সময় যারা নাস্তিকতার বিরুদ্ধে কলম ধরেছে তার মধ্যে তিনি অন্যতম। সেসময়ের প্রকাশিত বিখ্যাত কয়েকটা বইয়ের সম্পাদক তিনি। এছাড়াও বাংলাদেশে সাড়া জাগানো বই চিন্তাপরাধ এর লেখক তিনি। ড্যানিয়েল হাক্বিকাতজুর বই তিনি অনুবাদ করেছেন সংশয়বাদি নামে। তার সাম্প্রতিককালে প্রকাশিত অনুবাদ বই হলো সাইয়েদ কুতুবের ইসলামী জীবনব্যবস্থার মূলনীতি। আসিফ আদনানের লেখালেখির মূল টপিক হলো মডার্নিটির ক্রিটিক ও ইসলামের সমাধান তুলে ধরা। অনলাইনে এসব টপিক নিয়ে তার আলোচনা ছড়িয়ে আছে। এছাড়াও বাংলাদেশের মুসলমানদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে ও সমাজের ইসলামাইজেশন হবে তা নিয়ে তার অসাধারণ কাজ হলো What is to be done সিরিজ। রিসেন্ট পাস্টে বাংলাদেশজুড়ে বেশ কিছু ক্যাম্পেইনে তার এ সিরিজের ভূমিকা ছিলো দেখার মত। ভ্যালেন্টাইনস ডে সহ নানা কিছুতে উনার ক্যাম্পেইন আইডিয়া নিয়েই কাজ হয়েছে।

আর্টিকেল

ভিডিও

এই প্রোফাইলে এখনো কোনো ভিডিও যুক্ত করা হয়নি।

সাম্প্রতিক লেখা

সেক্যুলার রাষ্ট্রকাঠামোয় শিক্ষা ও চেতনার নিয়ন্ত্রণকৌশল আসিফ আদনান • April 11, 2026 সেক্যুলার রাষ্ট্রকাঠামোয় শিক্ষা ও চেতনার নিয়ন্ত্রণকৌশল শিক্ষা নিয়ে আলোচনা করতে গেলেই একটি বিখ্যাত উক্তি অবধারিতভাবে চলে আসে— ‘নলেজ ইজ পাওয়ার’। এই উক্তিটি কার, তা কি আমাদের জানা? ‘জ্ঞানই...
হিটলারবাদ থেকে মাক্রোঁবাদ: রাজনীতির নানা রূপ — ইমানুয়েল টড শাহেদ হাসান • April 9, 2026 হিটলারবাদ থেকে মাক্রোঁবাদ: রাজনীতির নানা রূপ — ইমানুয়েল টড ১৯৩০-এর দশকের সাথে তুলনা এখন ক্রমশ বাড়ছে। আমেরিকান গণতন্ত্রের এই অবক্ষয় যেন আমাদের জার্মানির ভাইমার প্রজাতন্ত্রের সেই একই অবক্ষয়ের কথা মনে করিয়ে...
পশ্চিমের আয়নায় ইসলামী সংস্কার ও তার লিগ্যাসি খালিদ মুহাম্মদ সাইফুল্লাহ • April 7, 2026 পশ্চিমের আয়নায় ইসলামী সংস্কার ও তার লিগ্যাসি যেসব পন্ডিত পশ্চিমপ্রীতি থেকে ইসলামের সংষ্কার চেয়েছে, তাদের লিগ্যাসি হয়তো বামপন্থায় মিলে গেছে। অথবা কট্টর সেক্যুলারিজমে থিতু হয়েছে। ইতিহাস থেকে কিছু নজির...